হিন্দুধর্মের গুরুত্বপূর্ন প্রশ্ন ও উত্তর (শেষ পর্ব- ১০)
৯১। সমস্ত ইন্দ্রিয়গণের প্রভাবকে জয় করবার উপায় কি?
উত্তরঃ সমস্ত ইন্দ্রিয়কে কৃষ্ণসেবায় নিযুক্ত করার মাধ্যমে তাদের জয় করা যায়। ইন্দ্রিয় স্বভাবতঃ সবসময় বিষয় ভোগের দিকে ধাবিত হয়। সেই ইন্দ্রিয় সকলকে ভগবান শ্রীকৃষ্ণের সেবারূপ উন্নত স্বাদ প্রদান করলে তারা নিয়ন্ত্রিত হয়।
ঠিক যেভাবে জিহ্বাকে জয় করবার উপায় কৃষ্ণপ্রসাদ সেবা, কৃষ্ণকথা আলোচনা, কর্ণ দিয়ে কৃষ্ণের গুণ শ্রবণ এবং হরিকথা শ্রবণ। নাসিকা দিয়ে কৃষ্ণের চরণে অর্পিত তুলসীর ঘ্রাণ গ্রহণ করা, চক্ষু দিয়ে শ্রীবিগ্রহকে দর্শন করা, হাত দিয়ে মন্দির মার্জন করা। ৯২। ভগবানের তুষ্টি বিধান করলে সমস্ত জগৎ সন্তুষ্ট হবে কি?উত্তরঃ হ্যাঁ যস্মিন্ তুষ্টে জগৎ তুষ্ট
যেহেতু এই সমগ্র জগতের সৃষ্টিকর্তা ভগবান সেই হেতু ভগবানের সন্তুষ্টি বিধানে সমগ্র জগৎ তুষ্ট হবে।
৯৩। যথার্থ জ্ঞান কাকে বলে?
উত্তরঃ আমি এই 'শরীর' নই, আমি চিন্ময় 'আত্মা'-- ভগবানের নিত্য অংশ। এইটি জানাকে বলা হয় যথার্থ জ্ঞান।
৯৪। আত্মোপলব্ধির প্রথম সোপান কি?
উত্তরঃ আমি এই দেহ নই, আমি হচ্ছি চিন্ময় আত্মা এইটিকে জানা।
৯৫। ত্রিগুনাত্মিকা জড়া প্রকৃতির কার্য কি?
উত্তরঃ এর প্রভাবে জীব এই জড় জগতের সমস্ত কার্য সম্পাদন করে।
৯৬। গুণের প্রভাব থেকে কিভাবে মুক্তি লাভ করা যায়?
উত্তরঃ গুণের প্রভাবে আমরা যা কর্ম করি সেই কর্ম যদি ভগবানের উদ্দেশ্যে অর্পিত হয়, তাহলে আস্তে আস্তে আমরা গুণের প্রভাব থেকে মুক্ত হতে পারি।
৯৭। চারটি যুগের নাম কি?
উত্তরঃ সত্য, ত্রেতা, দ্বাপর ও কলি।
৯৮। বিভিন্ন যুগে ভগবানকে লাভ করবার উপায় কি?
উত্তরঃ সত্যযুগে ভগবানকে লাভ করবার উপায় হচ্ছে ধ্যান। ত্রেতাযুগে -- যজ্ঞ, দ্বাপর যুগে -- অর্চনা, আর কলিযুগে হরিনাম সংকীর্তন।
৯৯। ভক্তিযোগ বা কৃষ্ণনামের পূর্ণফল লাভের জন্য আমাদের করণীয় কি?
উত্তরঃ আমাদের চারটি পাপকর্ম থেকে বিরত থাকতে হবে যথা -- আমিষাহার, দ্যুতক্রীড়া, নেশা পান ও অবৈধ নারী সঙ্গ।
১০০। কৃষ্ণনামে কি ফল হয়?
উত্তরঃ কৃষ্ণনামের ফল হচ্ছে কৃষ্ণপ্রেম লাভ করা।
শেষ পর্ব ।
