শ্রী
কৃষ্ণ প্রণাম মন্ত্রঃ
হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে…
গোপেশ গোপীকা কান্ত রাধা কান্ত নমহস্তুতে…। ১
জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায়
নমো নমঃ...। ২
অনুবাদঃ ব্রহ্মণ্যদেব বিষ্ণুকে নমস্কার। গাভী, ব্রাহ্মণসহ এ জগতের
সকলের হিতকারী কৃষ্ণকে গোবিন্দকে বার বার নমস্কার করি।
শ্রী শ্রী রাধারানীর প্রণাম মন্ত্রঃ
তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী...
বৃষভানুসূতে দেবী প্রণ্মামি হরিপ্রিয়ে...।
অনুবাদঃ শ্রীমতি রাধারাণী, যার অঙ্গকান্তি তপ্ত কাঞ্চনের মতো এবং যিনি
বৃন্দাবনের ঈশ্বরী, যিনি মহারাজ বৃষভানুর দুহিতা এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রেয়সী
তার চরণ কমলে আমি আমার সশ্রদ্ধ প্রণতি জানাই।