পিতা প্রণাম মন্ত্রঃ
পিতাস্বর্গঃ পিতাধর্মাঃ পিতাহিপরমং তপঃ...
পিতরি প্রীতিমাপন্নে প্রীয়ন্তে সর্বদেবতা......।
নমঃ পিতৃ চরনেভ্য নমঃ।।
অনুবাদঃ পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতাই পরম তপস্যা। পিতার প্রীতি সাধন হলে সর্বদেবতারা প্রীতি হন। পিতার চরণে বার বার প্রণাম জানাই।
মাতৃ প্রণাম মন্ত্রঃ
যৎ প্রাসাদাৎ জগৎদৃষ্টং পূর্নকাম যদাশিসা...
প্রত্যক্ষ দেবতায়ৈ মে তুভ্যং মাত্রে নমো নমঃ...।
অনুবাদঃ আমি যার কৃপায় জগৎ দেখলাম, যার আশীর্বাদে সকল
মনস্কামনা পূর্ন হয়, সেই প্রত্যক্ষ দেবতাময়ী মাকে আমি বার বার নমস্কাত জানাই।
