শ্রী কৃষ্ণ ও শ্রী রাধারানীর প্রণাম মন্ত্র ও অনুবাদ

 


শ্রী কৃষ্ণ প্রণাম মন্ত্রঃ

হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে

গোপেশ গোপীকা কান্ত রাধা কান্ত নমহস্তুতে। ১

অনুবাদঃ হে আমার প্রিয় কৃষ্ণ, তুমি করুণার সিন্ধু, তুমি দীনের বন্ধু, তুমি সমস্ত জগতের পতি, তুমি গোপিকাদের ঈশ্বর এবং শ্রীমতি রাধারাণীর প্রেমষ্পন্দ, আমি তোমার শ্রীপাদ্‌পদ্মে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি।
ওঁ ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ...

জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায় নমো নমঃ...। ২

অনুবাদঃ ব্রহ্মণ্যদেব বিষ্ণুকে নমস্কার। গাভী, ব্রাহ্মণসহ এ জগতের সকলের হিতকারী কৃষ্ণকে গোবিন্দকে বার বার নমস্কার করি।

শ্রী শ্রী রাধারানীর প্রণাম মন্ত্রঃ

তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী...

বৃষভানুসূতে দেবী প্রণ্মামি হরিপ্রিয়ে...।

অনুবাদঃ শ্রীমতি রাধারাণী, যার অঙ্গকান্তি তপ্ত কাঞ্চনের মতো এবং যিনি বৃন্দাবনের ঈশ্বরী, যিনি মহারাজ বৃষভানুর দুহিতা এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রেয়সী তার চরণ কমলে আমি আমার সশ্রদ্ধ প্রণতি জানাই।

 


শেয়ার করুন

লেখকঃ

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট