হিন্দুধর্মের গুরুত্বপূর্ন প্রশ্ন ও উত্তর (পর্ব -০২)

 হিন্দুধর্মের গুরুত্বপূর্ন প্রশ্ন ও উত্তর (পর্ব -০২)


১১ কি কি উপাদান দিয়ে জড়-জগৎ তৈরী হয়েছে?

উত্তরঃ  ভূমি, জল, বায়ু, অগ্নি, আকাশ, মন, বুদ্ধি এবং অহংকার এই আটটি উপাদান দিয়ে এই জড়-জগৎ তৈরী হয়েছে।

১২। আত্মার আকার কি?

উত্তরঃ আত্মার আকার চুলের অগ্রভাগের দশ হাজার ভাগের এক ভাগ। তা এতই ক্ষুদ্র যে এই জড় চক্ষু দিয়ে বা যন্ত্রের সাহায্যে আত্মাকে দর্শন করা যায় না। ছাড়া আত্মা জড় পদার্থ নয়, তাই জড়ীয় ইন্দ্রিয় যন্ত্র দিয়ে তা দেখা অসম্ভব।

১৩ পঞ্চ জ্ঞানেন্দ্রিয় কি কি।

নাক, জিভ, চোখ কান ও ত্বক

১৪ পঞ্চ কমেন্দ্রিয় কি।

বাক, পানি, পাদ , উপস্থ, পায়ু

১৫ স্থূল শরীরটি কি কি উপাদান দিয়ে তৈরী।

জীবের স্থূল শরীর ভূমি, জল, বায়ু ও আকাশ দিয়ে তৈরী।

১৬ জীবের সূক্ষ্ম শরীরটি কি উপাদান নিয়ে তৈরী।

জীবের সূক্ষ্ম শরীরটি মন বুদ্ধি ও অহংকার দিয়ে তৈরী

১৭। জীবের মৃত্যুর পর তার কি গতি হয়?

উত্তরঃ  জীবের মৃত্যুর পর দুই প্রকার গতি হয়।

এক-- যে সমস্ত জীর ভগবান শ্রীকৃষ্ণের নিকট আত্মসর্মপণ করে, তারা ভগবদ্ভজনের প্রভাবে সমস্ত জড় কলুষ থেকে মুক্ত হয়ে নিত্য আলয় ভগবদ্ধামে গমন করে। সেখানে তারা দিব্য শরীর প্রাপ্ত হয়ে নিত্যকালের জন্য ভগবানের সেবায় নিযুক্ত হয়।

দুই-- যাদের জড়জাগতিক কামনা বাসনা আছে, তারা মৃত্যুর মাধ্যমে ক্ষিতি, অপ, তেজ, মরুৎ ব্যোম দিয়ে তৈরী স্থুল শরীরকে পরিত্যাগ করে। কিন্তু মন, বুদ্ধি অহংকার নির্মিত সূক্ষ্ম শরীর তাদের পাপ পূর্ণ কর্মফল বহন করে। পাপ কর্মের ফলস্বরূপ তারা যমযাতনা ভোগ করে আর পূর্ণ কর্মের ফলস্বরূপ স্বর্গসুখ ভোগ করে থাকে। এই ভোগের পর তাদের নিজ নিজ কর্ম চেতনা অনুসারে তারা আর একটি স্থুল জড় শরীর প্রাপ্ত হয়। এভাবে ৮৪ লক্ষ জীব প্রজাতির যে কোন একটি প্রজাতিতে তাদের জন্মগ্রহণ করতে হয়।

১৮। দেহ আত্মার পার্থক্য কি?

উত্তরঃ (১)জড় বস্তুর দ্বার নির্মিত শরীর সদা পরিবর্তনশীল, নশ্বর, বিনাশশীল, অনিত্য, স্থুল, বহিরঙ্গা জড়া প্রকৃতির সৃষ্টি। জড়দেহ অচেতন, পরিমাপযোগ্য; তাকে কাটা যায়, শুকানো যায়, পোড়ানো যায়, ভেজানো যায়, তা দুঃখ ক্লেশের আধার স্বরূপ।

(২) আত্মা অপরিবর্তনীয়, অব্যয়, অক্ষয়, অবিনশ্বর নিত্য, সনাতন, সূক্ষ্ম, অপরিমেয়, ভগবানের অবিচ্ছেদ্য অংশ, চেতন, অনেক, অদাহ্য, অক্লেদ্য, অশোষ্য, সর্বব্যাপ্ত, আনন্দময়।

১৯। জড় পদার্থ চিন্ময় বস্তু আত্মার মধ্যে পার্থক্য কি ?

উত্তরঃ জড় বস্তু, চিন্ময় আত্মা।

জড় বস্তু

চিন্ময় আত্মা

১। ভগবানের বহিরঙ্গা

১। ভগবানের অন্তরঙ্গা প্রকৃতিজাত, প্রকৃতি হতে উদ্ভূত।

২। অচেতন, অজ্ঞান

২। চেতনাময়, জ্ঞানময়, বস্তুপিণ্ড মাত্র।

৩। জড় ইন্দ্রিয় দ্বারা

৩। জড় ইন্দ্রিয়ের অনুভবযোগ্য অগোচর।

৪। ব্যক্তিত্বহীন।

৪। ব্যক্তিত্বের কেন্দ্র, প্রকৃত 'আমি'

২০। আত্মা শরীরের কোন স্থানে অবস্থান করে?

উত্তরঃ  আত্মা শরীরের হৃদ্দেশে অবস্থান করে।

 

পরবর্তী পর্বে আমরা আরো ১০টি প্রশ্ন (২১-৩০) নিয়ে আসব। 


শেয়ার করুন

লেখকঃ

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট